আদর্শ যুবক যুবতি ২ হলো হৃদয় গলে সিরিজের ৩৭তম শিক্ষণীয় বই, যা লিখেছেন মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম। এই বইয়ে রয়েছে চরিত্রগঠনমূলক ও হৃদয়স্পর্শী ১১টি সত্য ঘটনা, যা প্রতিটি যুবক-যুবতীর জীবনকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে সহায়ক। সম্পূর্ণ বইটি বিনামূল্যে পড়ুন আমার বাংলা পোস্ট ব্লগে।
বই পরিচিতি
আদর্শ যুবক যুবতি ২ হৃদয় গলে সিরিজের ৩৭তম বই। এতে রয়েছে ১১টি চরিত্রগঠনমূলক ও হৃদয়স্পর্শী গল্প, যা মূলত যুবক-যুবতীদের জীবন গঠনে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে রচিত। বইটি সম্পাদনা করেছেন মুহাম্মদ আব্দুল হালীম এবং পরিবেশনায় রয়েছে ইসলামিয়া কুতুবখানা, ঢাকা।

লেখক পরিচিতি
বইটির লেখক মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম হৃদয় গলে সিরিজের মাধ্যমে যুবসমাজের মাঝে ঈমানী চেতনা ও চরিত্র গঠনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি ১৪টি শিক্ষণীয় গল্প ও ১৮টি সোনালী উপদেশ সংবলিত “আদর্শ যুবক-যুবতী-১” (হৃদয় গলে সিরিজ: ২৫) নামে একটি বই রচনা করেছিলেন, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
| ক্রম | গল্পের নাম | সংক্ষিপ্ত বিবরণ |
|---|---|---|
| ০১ | সতী নারীরা এমনই হয় | এক সতী নারীর হৃদয়বিদারক ঘটনা — সন্তান ও নিজের জীবন দিয়েও যিনি সম্ভ্রম বিলিয়ে দেননি। |
| ০২ | আদর্শ যুবক : আদর্শ মা | এক শহীদের মায়ের গল্প, যিনি নিজের চুল দিয়ে রশি বানিয়ে ও একমাত্র ছেলেকে জিহাদে পাঠিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন। |
| ০৩ | মেম সাহেব | এক মুসলিম যুবক প্রেমে পড়লেন এক ইংরেজ মেম সাহেবের। আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখলেন। |
| ০৪ | দেবর থেকে সাবধান | দেবর ভাবির পরকীয়া প্রেমের ঘটনা। নবীজির হাদিস ও এক করুণ বাস্তব ঘটনার আলোকে শিক্ষা। |
| ০৫ | মোবাইল প্রেম : করুণ পরিণতি | মোবাইল ফোনে প্রতারণার প্রেমে কীভাবে একটি জীবন ধ্বংস হয়ে যায় — মাহবুব ও তামান্নার গল্প। |
| ০৬ | মোবাইল প্রেম : অবশেষে | এক ধনীর দুলাল রাসেল মোবাইলে প্রেমে পড়ে মুনীরার সাথে। তারপর কী ঘটল তার জীবনে? |
| ০৭ | শয়তানের ধোকা | শয়তানের ধোঁকায় একজন বড় আবেদ কীভাবে ধ্বংস হয়ে গেলেন — বনী ইসরাঈলের সত্য ঘটনা। |
| ০৮ | অগ্নিপূজক যুবতী | পারস্যের এক অগ্নিপূজক যুবতী মুসলিম যুবককে ভালোবেসে যেভাবে ইসলাম গ্রহণ করলেন। |
| ০৯ | রুশ তরুণীর ঈমানী চেতনা | এক রুশ খ্রিস্টান তরুণী কীভাবে প্রতারণা ও নির্যাতনের মধ্যেও নিজের সতীত্ব ও ঈমান রক্ষা করলেন। |
| ১০ | একটি মিস্ডকল অতঃপর | একটি মিসকল থেকে শুরু হওয়া সালেহার জীবনের করুণ কাহিনি — মোবাইল আসক্তি ও প্রতারণা। |
| ১১ | লক্ষ টাকা জরিমানা | রাসেল ও বৃষ্টির প্রেমের গল্পে উঠে এসেছে মোবাইল প্রেম, প্রতারণা ও অবৈধ সম্পর্কের পরিণতি। |
যুবক-যুবতী ভাই-বোনদের উদ্দেশে দুটি জরুরি কথা!
প্রিয় যুবক-যুবতী ভাই ও বোনেরা! আমার বিশ্বাস, আপনারা একটি সুন্দর জীবনের এবং আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। ভবিষ্যতের স্বপ্ন দেখাই তো যৌবনের দাবি । সুতরাং আপনাদের স্বপ্ন দেখা দোষের কিছু নয় । কিন্তু যারা শুধু স্বপ্নের জগতে বাস করে এবং স্বপ্নের মাঝেই হারিয়ে যায়, আপনারা কিন্তু তাদের মতো হবেন না । একটি সুন্দর স্বপ্ন দেখা সহজ, সেই স্বপ্নের বাস্তবায়ন খুব কঠিন । সুন্দর স্বপ্ন দেখার সার্থকতা হলো স্বপ্নের বাস্তবায়নের মাঝে । যারা শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নের বাস্তবায়নের চিন্তা করে না, যারা শুধু স্বপ্ন দেখার আনন্দেই বিভোর থাকে, স্বপ্ন পূরণের সাধনায় আত্মনিয়োগ করে না, ব্যর্থতা ও হতাশাই হলো তাদের ভাগ্যলিপি ।
আপনারা নিশ্চয়ই জানেন যে, ভবিষ্যতের স্বপ্নকে সফল করার জন্য প্রয়োজন কর্মের যোগ্যতা এবং কর্মের উদ্যম । তাই আপনাদেরকে হতে হবে উদ্যমী, আপনাদেরকে অর্জন করতে হবে কর্মের যোগ্যতা । যারা অলস এবং যোগ্যতাহীন তাদের কোনো অধিকার নেই ভবিষ্যতের স্বপ্ন দেখার। কারণ তাদের কোনো ভবিষ্যত নেই ।
সুতরাং আপনারা যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে পূর্ণ উদ্যমে এখনই নিমগ্ন হোন স্বপ্ন বাস্তবায়নের সাধনায় । শুরু করুন অবিরাম পথ চলা। মনে রাখবেন, সাধনা কখনও আরামের হয় না, পথ চলা কখনও মসৃণ হয় না । সেজন্য প্রয়োজন সাহস ও ধৈর্যের। পথের সকল প্রতিকূলতার মুখে আপনাদেরকে থাকতে হবে অটল, অবিচল । একটি সুন্দর স্বপ্নের জন্য আপনাদেরকে বিসর্জন দিতে হবে জীবনের অনেক আনন্দ । তাহলেই একদিন আপনারা পাবেন স্বপ্ন-সফলতার অনাবিল আনন্দ ।
আমি আপনাদের জীবন সুন্দর ও সফল করে তোলার জন্য ইতোপূর্বে ১৪টি শিক্ষণীয় গল্প ও ১৮টি সোনালী উপদেশ দিয়ে আদর্শ যুবক-যুবতী-১ (হৃদয় গলে সিরিজ : ২৫) নামে একটি বই লিখেছিলাম । আশা করি আপনারা বইটি পড়ে বেশ উপকৃত হয়েছেন । এবার আপনাদের জন্য উক্ত বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশ করতে পেরে মহান আল্লাহর শোকর আদায় করছি । এ বইয়ে বর্ণিত চরিত্রগঠনমূলক ও হৃদয়স্পর্শী ১১টি গল্পের মধ্যে আপনাদের শিক্ষা গ্রহণের মতো অনেক কিছু আছে। আপনারা এই বইসহ হৃদয় গলে সিরিজের সবক’টি বই মনোযোগ সহকারে পড়বেন এবং এ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সত্য-সুন্দরের পথে পরিচালিত করবেন- এ আমার একান্ত কামনা । আল্লাহ পাক আপনাদের তাওফীক দান করুন।
আর হ্যাঁ, অচিরেই এ বইয়ের তৃতীয় খণ্ডটি আলোর মুখ দেখতে যাচ্ছে । দুআ করবেন, আল্লাহ পাক যেন সকল প্রকার বাধা-বিপত্তি অতিক্রম করে অতি তাড়াতাড়ি বইটি আপনাদের হাতে তুলে দেওয়ার তাওফীক দেন এবং হৃদয় গলে সিরিজের চলমান ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে প্রয়োজনীয় সফল প্রকার সহযোগিতা প্রদান করেন ।
যারা এই বই প্রকাশের ব্যাপারে আমাকে বিভিন্নভাবে মদদ যুগিয়েছেন, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমীন। আপনাদের দুআ প্রত্যাশী, মুহাম্মদ মুফীজুল ইসলাম।
লেখকের আরও গল্পের বই সমূহ!
০১. আদর্শ স্বামী স্ত্রী ১ : দাম্পত্য জীবনের গল্প
০২. আদর্শ স্বামী স্ত্রী ২ (শিক্ষণীয় গল্পের বই)
০৩. ব্যথিত হৃদয় (ইসলামিক উপন্যাস ১)
প্রিয় পাঠক পাঠিকা, লেখকের শিক্ষণীয় গল্পের বইটি পড়ে আপনার ভালো লাগলে এটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার বাংলা পোস্ট.কম ওয়েবসাইটের কথা আপনার বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।