আদর্শ স্বামী স্ত্রী ১ : দাম্পত্য জীবনের ২৪টি শিক্ষণীয় গল্প

আদর্শ স্বামী স্ত্রী ১, লেখক বইটিতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের নানান ঘটনা গল্প আকারে তাঁর বইতে তুলে ধরেছেন। দাম্পত্য জীবন যাপনে যেসকল স্বামী স্ত্রী খোশগল্পে, ঝগড়া বিবাদের সময় মনের বেখেয়ালে সমস্যায় পতিত হয়ে তারা কিভাবে পুনরায় সুখময় দাম্পত্য জীবন শুরু করেছিলেন, লেখক সেসকল ঘটনাবলি তাঁর সুন্দর লেখনির মাধ্যমে পাঠকদের নিকট তুলে ধরেছেন। আপনার দাম্পত্য জীবনের সুখ ও শান্তি বজায় রাখতে এই বইয়ের শিক্ষণীয় গল্প গুলো কাজে লাগবে বলে আমরা মনে করি। -সৈয়দ রুবেল (আমার বাংলা পোস্ট)

আদর্শ স্বামী স্ত্রী ১ (স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের গল্প)

বই পরিচিতি

আদর্শ স্বামী স্ত্রী ১ হৃদয় গলে সিরিজের একটি শিক্ষণীয় বই, যা লিখেছেন মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম। এতে রয়েছে দাম্পত্য জীবনের ২৪টি বাস্তব ও শিক্ষণীয় গল্প, যা স্বামী-স্ত্রীর সম্পর্ককে সুখী ও শান্তিপূর্ণ রাখার দিকনির্দেশনা দেয়। বইটি সম্পাদনা করেছেন মাওলানা আবুল কালাম মাসুম এবং পরিবেশনায় রয়েছে ইসলামিয়া কুতুবখানা।

আদর্শ স্বামী স্ত্রী ১ বইটি আমার বাংলা পোস্ট.কম এ বিনামূল্যে পড়ুন। এই বইটি যাতে সহজেই পড়া যায় সেজন্য আমরা আদর্শ স্বামী স্ত্রী ১ বইয়ের সব গুলো গল্প আলাদাভাবে প্রকাশ করেছি। নিচের সূচীপত্র থেকে আপনি বইয়ের সব গুলো গল্পের লিংক পেয়ে যাবেন,  গল্পের নাম এ ক্লিক করলেই গল্পের পাতাটি খুলে যাবে। তাহলে দেরি কেনো, এখনই  পড়া শুরু করুন।

সূচীপত্র : আদর্শ স্বামী স্ত্রী ১

ক্রম গল্পের নাম সংক্ষিপ্ত বিবরণ
০১ বাংলার এক মহিয়সী নারী স্বামীর প্রতি অটুট ভালোবাসা ও ত্যাগের এক অনুপ্রেরণাদায়ী বাংলার নারীর জীবনকাহিনী।
০২ স্বামীর পরশে বদলে গেল স্ত্রীর জীবন এক মুসলিম স্বামীর সাহচর্যে খ্রিস্টান স্ত্রীর জীবনে আসা হৃদয়স্পর্শী পরিবর্তনের গল্প।
০৩ পাপের সাজা শাশুড়ির সাথে দুর্ব্যবহারের পরিণতি নিয়ে এক বাস্তব ঘটনার শিক্ষণীয় বর্ণনা।
০৪ পরকালীন সুখ-ই আসল সুখ পার্থিব নয়, পরকালীন সুখই যে প্রকৃত সুখ — সুখী মানুষদের জীবনের এই শিক্ষা।
০৫ কান্নাভেজা ঈদ এক নিষ্পাপ শিশুর চোখের জলে ভেজা ঈদের হৃদয়বিদারক গল্প।
০৬ কসম খাওয়ার বিভ্রাট অহেতুক কসম খাওয়ার কারণে এক দম্পতির তালাক পর্যন্ত গড়ানো ছোট গল্প।
০৭ হৃদয়ের টান পারিবারিক বন্ধন ও হৃদয়ের টান নিয়ে একটি ছোট ইসলামিক গল্প।
০৮ ভাগ্য ভালো কার? এক বদমেজাজী স্ত্রীর জীবন থেকে নেওয়া শিক্ষণীয় ঘটনা।
০৯ উচ্চ শিক্ষিতা বউ উচ্চশিক্ষিতা বউয়ের অবহেলায় এক দুঃখী মায়ের করুণ জীবনকাহিনী।
১০ কৃপণ : কৃপণের ঘরে দানশীল বউ কৃপণ স্বামীর ঘরে এক দানশীলা স্ত্রীর উদারতার অনুপ্রেরণামূলক গল্প।
১১ কসম : যতো পারো কথা বলো কসম নিয়ে অসতর্কতার পরিণতি বোঝানো একটি শিক্ষণীয় গল্প।
১২ চাঁদের চেয়েও সুন্দর! তালাকের ঘটনা ঘিরে গড়ে ওঠা এক হৃদয়স্পর্শী গল্প।
১৩ বুদ্ধির তেলেসমাতি বিয়ে সংক্রান্ত এক মজার অথচ শিক্ষণীয় বুদ্ধিদীপ্ত ঘটনা।
১৪ গল্প : বংশের প্রভাব বংশ ও পরিবেশের প্রভাব মানুষের চরিত্রে কতটা পড়ে, তা নিয়ে একটি শিক্ষণীয় ঘটনা।
১৫ সঞ্চয় নয়, দান করুন এক আল্লাহর অলির জীবন থেকে দানের গুরুত্ব নিয়ে শিক্ষণীয় ঘটনা।
১৬ রাসূলের মুচকি হাসি নবী মুহাম্মদ (সা.)-এর দাম্পত্য জীবনের একটি হৃদয়স্পর্শী ঘটনা।
১৭ দুই রমনীর হৃদয়স্পর্শী কাহিনী ফেরাউনের স্ত্রী আছিয়া (রা.) ও তাঁর দাসীর ঈমানি দৃঢ়তার কাহিনী।
১৮ নূর বিবির নূরানী কর্ম এক কালো মেয়ের দাম্পত্য জীবনের নূরানী চরিত্র নিয়ে অনুপ্রেরণামূলক গল্প।
১৯ অশিক্ষিত স্বামী মুখরা স্ত্রী অশিক্ষিত স্বামী ও মুখরা স্ত্রীর সংসার জীবনের শিক্ষণীয় গল্প।
২০ নববধূর নতুন জামা হযরত ফাতেমা (রা.)-এর জীবনের একটি হৃদয়স্পর্শী ঘটনা।
২১ কল্যাণকামী স্বামী একজন কল্যাণকামী ও আদর্শ স্বামীর জীবনের অনুপ্রেরণামূলক গল্প।
২২ কে এই দরদী বন্ধু প্রকৃত বন্ধু কে, তা নিয়ে একটি হৃদয়স্পর্শী শিক্ষণীয় ঘটনা।

লেখকের কথা!

দাম্পত্য জীবন মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনের এ অধ্যায়ে ঘটে যায় হাসি-কান্না ও আনন্দ-বেদনার কতশত ঘটনা! স্বামী-স্ত্রী পরস্পরের হক আদায় করে আপন ঘরকে বানাতে পারে জান্নাততুল্য সুখময় উদ্যান। আবার একে অপরকে উপেক্ষা করলে এই ঘরটিই হয়ে যায় দোজখতুল্য অশান্তির ঘর। এ এক সত্য কথা যা অস্বীকার করার কোন উপায় নেই। হ্যাঁ, দাম্পত্য জীবনের ২৪টি শিক্ষণীয় ঘটনা এবং এ জীবনকে সুখী স্বাচ্ছন্দময় ও গতিশীল করার দিক-নির্দেশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো- আদর্শ স্বামী স্ত্রী ১! আশা করি, হৃদয় গলে সিরিজের অন্যান্য বইয়ের মতো আদর্শ স্বামী স্ত্রী ১ বইটিও আপনাদের ভালো লাগবে। সেই সাথে যোগাবে রুহের খোরাকও। আল্লাহ পাক আমাদের সবাইকে হৃদয় গলে সিরিজের সবগুলো বই এখলাছের সাথে আমলের নিয়তে পাঠ করার এবং দীনি খেদমত হিসেবে এই সিরিজের প্রচার-প্রসারে আত্মনিয়োগ করার তাওফিক দান করুন। – লেখক। 

শেষ কথা!

প্রিয় পাঠক পাঠিকা, আদর্শ স্বামী স্ত্রী ১ (দাম্পত্য জীবনের ঘটনা ) বইটি পড়ে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি বই কিনে আপনার বন্ধু-বান্ধবী কিংবা আত্মীয় স্বজনদেরকে উপহার দিন। তাহলে আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় বইটির লেখক ও প্রকাশকের পরিশ্রম স্বার্থক হবে। সাথে আপনার প্রিয়জনেরাও উপকৃত হবে বলে আমরা আশাবাদী। –সৈয়দ রুবেল। 

প্রায়জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

আদর্শ স্বামী স্ত্রী ১ বইটি কে লিখেছেন?

মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম রচিত এই বইতে দাম্পত্য জীবনের ২৪টি শিক্ষণীয় গল্প রয়েছে।

আদর্শ স্বামী স্ত্রী ১ বইটি কোথায় বিনামূল্যে পড়া যাবে?

আমার বাংলা পোস্ট ওয়েবসাইটে বইটির সবগুলো গল্প সম্পূর্ণ বিনামূল্যে পড়া যায়।

বইটিতে কতটি গল্প আছে?

বইটিতে মোট ২৪টি শিক্ষণীয় গল্প রয়েছে, যা দাম্পত্য জীবনের বিভিন্ন বাস্তব ঘটনা নিয়ে সাজানো।

আদর্শ স্বামী স্ত্রী সিরিজের আর কোন বই আছে?

এই সিরিজের ২য় বই “আদর্শ স্বামী স্ত্রী ২”ও আমার বাংলা পোস্টে পাওয়া যাবে।

এই বই পড়ে দাম্পত্য জীবনে কী উপকার পাওয়া যাবে?

বইয়ের গল্পগুলো থেকে দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখার শিক্ষা ও দিকনির্দেশনা পাওয়া যাবে।

For more updates, please follow our Facebook, Twitter, Instagram , LinkedIn, Pinterest , Tumblr And Youtube channel.

Leave a ReplyCancel reply

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading