আদর্শ যুবক যুবতি ১ গল্পের বইটি হলো সেই সকল যুবক যুবতিদের জন্য যারা নিজেদের একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান। লেখক তাদের জন্য কিছু বাস্তব ঘটনা থেকে নসীহতমূলক উপদেশ গল্পাকারে বইটিতে উপস্থাপন করেছেন। যুবক যুবতিদের জন্য লিখিত এই গল্পের বইটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমি আশা করি। -সৈয়দ রুবেল (আমার বাংলা পোস্ট)

বই পরিচিতি (আদর্শ যুবক যুবতি ১)
আদর্শ যুবক যুবতি ১ হৃদয় গলে সিরিজের ২৫তম গল্পের বই, যা লিখেছেন মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম (এম.এ, ফার্স্ট ক্লাস, জাতীয় বিশ্ববিদ্যালয়)। এতে যুবক-যুবতিদের জন্য রয়েছে ১৪টি নসীহতমূলক শিক্ষণীয় গল্প ও একটি উপদেশমালা, যা তাদের সৎ, চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। বইটি পরিবেশনা করেছে ইসলামিয়া কুতুবখানা, ঢাকা, বাংলাদেশ।
আপনি আদর্শ যুবক যুবতি ১ নসীহতমূলক শিক্ষণীয় গল্পের বইটি বিনামূল্যে আমার বাংলা পোস্ট.কম থেকে পড়তে পারবেন। বইটির কোনো ডাউনলোড বা PDF ফাইল নেই।
আদর্শ যুবক যুবতি ১ বইয়ের ১৩ টি গল্প ও একটি উপদেশমালা’র লিংক নীচে উল্লেখ করা হলো:
| ক্রম | গল্পের নাম | সংক্ষিপ্ত বিবরণ |
|---|---|---|
| ০১ | অভিভূত জার্জিস কন্যা! | জার্জিস কন্যার অভিভূত হওয়ার এক ইসলামিক যুদ্ধভিত্তিক শিক্ষণীয় ঘটনা। |
| ০২ | ধন্য এ জীবন-হযরত হাসান বসরীর গল্প | হযরত হাসান বসরী (রহঃ)-এর ধন্য জীবনের একটি অনুপ্রেরণাদায়ী কাহিনী। |
| ০৩ | কুরআনের বরকত! | কুরআন তিলাওয়াতের বরকত নিয়ে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প। |
| ০৪ | শীঘ্রই আসছে | — |
| ০৫ | সর্বনাশা প্রেম | অবৈধ প্রেমের সর্বনাশা পরিণতি নিয়ে একটি সতর্কতামূলক গল্প। |
| ০৬ | যুবতীর কবলে যুবক | এক যুবতীর ফাঁদে পড়া যুবকের প্রেমঘটিত পরিণতির গল্প। |
| ০৭ | পর্দাহীন যুবতী এবং লম্পট যুবক | পর্দাহীনতা ও ইভটিজিংয়ের ভয়াবহ পরিণতি নিয়ে একটি শিক্ষণীয় ঘটনা। |
| ০৮ | মদখোর প্রতিবেশি | মদ্যপ প্রতিবেশীর জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণামূলক গল্প। |
| ০৯ | তিন যুবকের নিয়ত | তিন যুবকের নিয়ত বিশুদ্ধ রাখার গুরুত্ব নিয়ে ইসলামিক শিক্ষামূলক গল্প। |
| ১০ | বুদ্ধিমানরা ব্যয় করে পরকালের জন্যই | পরকালের জন্য ব্যয় করাই যে প্রকৃত বুদ্ধিমত্তা, তার শিক্ষা। |
| ১১ | আশেক যুবক | দরূদ শরীফ পাঠের ফজিলত নিয়ে এক আশেক যুবকের হৃদয়স্পর্শী গল্প। |
| ১২ | জ্ঞান পিপাসা | ইবনে সীনা (রহঃ)-এর জ্ঞান পিপাসা নিয়ে একটি অনুপ্রেরণামূলক কাহিনী। |
| ১৩ | ফ্যাশন প্রিয় যুবক-যুবতি | ফ্যাশনপ্রিয় যুবক-যুবতিদের জন্য একটি সতর্কতামূলক শিক্ষণীয় গল্প। |
| ১৪ | তরুণ তরুণীদের জন্য সোনালী উপদেশ মালা | তরুণ-তরুণীদের জন্য সোনালী উপদেশমালার সংকলন। |
লেখকের কথা!
গোটা জীবনের মধ্যে যৌবনকাল হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়। যৌবনকালে দেহে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তি-সাহস বেশি থাকে। এ সময় কেউ ইচ্ছা করলে অধিক পরিমানে যেমন ভালো কাজ করতে পারে, তেমনি পারে শক্তির বলে নানাবিধ অন্যায় কর্মে লিপ্ত থাকতেও।
যেসব যুবক যুবতি আলেম-উলামা ও মুরুব্বীদের উপদেশ পালন, সুশিক্ষা গ্রহণ, সৎসঙ্গ অবলম্বন, চরিত্রগঠনমূলক বই-পুস্তক অধ্যয়ন প্রভৃতি উপায়ে নিজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, ইহ ও পারলৌকিক জীবনে তারাই মূলত কামিয়াব হয়। তারাই লাভ করে প্রকৃতি শান্তি। তাদের দ্বারাই দেশ ও সমাজ সুখী হয়, সমৃদ্ধশালী হয়।
পক্ষান্তরে যুবক-যুবতীদের ধর্মবিমুখতা ও বিপদগামিতা তাদের নিজেদের জন্য যেমন ধ্বংসের কারণ হয়, তেমনি দেশের জন্যও তা অকল্যাণ বয়ে আনে।
সর্বস্তরের জনগণ বিশেষ করে যুব সমাজকে সত্য-সুন্দরের পথ দেখানো এবং তাদেরকে সৎ, চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে আমার এ ক্ষুদ্র প্রয়াস।
আদর্শ যুবক যুবতি ১ বই পড়ে কিছুসংখ্যক যুবক-যুবতীও যদি নিজেদের জীবনকে নতুন করে ঢেলে সাজাতে উদ্যোগী হন এবং অবৈধ প্রেম-ভালোবাসাসহ যাবতীয় অনৈসলামিক কার্যকলাপ পরিত্যাগ করে ইসলামী জীবন যাপনে অভ্যস্ত হন, তবেই আমি আমার শ্রমকে স্বার্থক বলে মনে করব। হে আল্লাহ! তুমি আমাদের সকল প্রচেষ্টা কবুল করো। আমীন।
দোয়া প্রত্যাশী। মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম।
লেখকের আরও গল্পের বই সমূহ!
০১. আদর্শ যুবক যুবতি ২ (গল্পের বই)
০২. আদর্শ স্বামী স্ত্রী ১ : দাম্পত্য জীবনের গল্প
০৩. আদর্শ স্বামী স্ত্রী ২ (শিক্ষণীয় গল্পের বই)
০৪. আদর্শ কিশোর কিশোরী ৩ (গল্পের বই)
০৫. ব্যথিত হৃদয় (ইসলামিক উপন্যাস ১)
শেষ কথা!
প্রিয় পাঠক পাঠিকা, আদর্শ যুবক যুবতি ১ গল্পের বইয়ের গল্প গুলো পড়ে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে বইটির একটি কপি লাইব্রেরী অথবা অনলাইন শপ রকমারি ও কিতাবঘর থেকে কিনে আপনার বন্ধু-বান্ধব অথবা কাজিনদেরকে উপহার দিন। – সৈয়দ রুবেল।
আরও গল্প পড়ার জন্য ইসলামিক গল্প কাহিনী টপিকে যান।
For more updates, please follow our Facebook, Twitter, Instagram, Linkedin, Pinterest, Tumblr and Youtube channel. Last update on 8th August 2026.