বুখারী শরীফ, ইসলামের মহান হাদীস গ্রন্থসমূহের মধ্যে সহীহ বুখারী সর্বাধিক নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ হিসেবে স্বীকৃত। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রহ.) দীর্ঘ গবেষণা, ভ্রমণ ও কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই গ্রন্থ সংকলন করেন।
এতে রাসূলুল্লাহ ﷺ এর বাণী, কর্ম ও অনুমোদিত জীবনাচরণের নিখুঁত দলিল সংরক্ষিত হয়েছে। প্রথম থেকে দশম খণ্ডে বিস্তৃত এই গ্রন্থে ঈমান, ইবাদত, আখলাক, সামাজিক ও পারিবারিক জীবনসহ মুসলিম জীবনের প্রতিটি দিকের জন্য দিকনির্দেশনা পাওয়া যায়। পাঠকের জন্য এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং আলোকিত জীবনযাপনের পথপ্রদর্শক।
বুখারী শরীফ বাংলা হাদীস গ্রন্থগুলো কিভাবে ডাউনলোড করবেন?
সহীহ বুখারী শরীফ বাংলা – প্রথম থেকে দশম খণ্ড এখন সহজেই ডাউনলোড করা যাবে। আমরা পাঠকের সুবিধার্থে তিনটি উৎস রেখেছি: গুগল ড্রাইভ, টেরাবক্স, এবং 4 শেয়ার্ড। এই নির্ভরযোগ্য উৎসগুলো থেকে আপনি দ্রুত ও নিরাপদে সম্পূর্ণ খণ্ডসমূহ সংগ্রহ করতে পারবেন। ইসলামী জ্ঞান অর্জনের পথে এটি হবে আপনার জন্য একটি মূল্যবান সম্পদ।
বুখারী শরীফ – প্রথম খন্ড
File Size: 8.4 MB, File Format: PDF.
বুখারী শরীফ – দ্বিতীয় খন্ড
File Size: 11.7 MB, File Format: PDF.
বুখারী শরীফ – তৃতীয় খন্ড
File Size: 9.6 MB, File Format: PDF.
বুখারী শরীফ – চতুর্থ খন্ড
File Size: 10.8 MB, File Format: PDF.
বুখারী শরীফ – পঞ্চম খন্ড
File Size: 77,7 MB, File Format: PDF.
বুখারী শরীফ – ষষ্ঠ খন্ড
File Size: 14.2 MB, File Format: PDF.
বুখারী শরীফ – সপ্তম খন্ড
File Size: 13.5 MB, File Format: PDF.
বুখারী শরীফ – অষ্টম খন্ড
File Size: 14.8 MB, File Format: PDF.
বুখারী শরীফ – নবম খন্ড
File Size: 17.3 MB, File Format: PDF.
বুখারী শরীফ – দশম খন্ড।
File Size: 174.5 MB, File Format: PDF.
আরও বাংলা হাদীসের বই সমূহ..
০১. আবু দাউদ শরীফ
০২. সহীহ মুসলিম
০৩. মা’আরিফুল হাদীস
০৪. সুনানু নাসাঈ শরীফ
অন্যান্য ইসলামিক গল্প ও ইতিহাসের বই.
০১. আদর্শ রমণী | মুসলিম নারীদের জন্য) PDF বই
০২. আদর্শ স্বামী স্ত্রী ১ : দাম্পত্য জীবনের গল্প
০৩. আদর্শ স্বামী স্ত্রী ২ (শিক্ষণীয় গল্পের বই)
০৪. আদর্শ কিশোর কিশোরী ৩ (গল্পের বই)
০৫. আদর্শ যুবক যুবতি ১ (গল্পের বই)
০৬. মুসলিম নারীর মর্যাদা ও জীবন বিধান
০৭. ফাতেমার (রাঃ) জীবনী বই ডাউনলোড করুন PDF
০৮. ব্যথিত হৃদয় (ইসলামিক উপন্যাস ১)
০৯. আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত) ১-১০ খন্ড
১০. প্রতিভার গল্প ২ ( মজার গল্পের বই)
বুখারী শরীফ – অনুবাদক দলের মহাপরিচালকের কথা!
বুখারী শরীফ নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে ‘আল-জামেউল মুসনাদুস সহীহ আল – মুখতাসার মিন সুনানে রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ওয়া আইয়্যামিহি।’ হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীসগ্রন্থটি যিনি সংকলন করেছেন, তাঁর নাম ‘আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী’।
মুসলিম পণ্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ। ৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া বলেছেন, আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোন মুহাদ্দিসের জন্ম হয়নি।
কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয়। তিনি সহীহ হাদীস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ৬ (ছয়) লক্ষ হাদীস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী (সা)-এর রাওজায়ে আকদাসের পাশে বসে প্রতিটি হাদীস গ্রন্থিত করার পূর্বে মোরাকাবার মাধ্যমে মহানবী (সা)-এর সম্মতি লাভ করতেন। এভাবে তিনি প্রায় সাত হাজার হাদীস চয়ন করে এই ‘জামে সহীহ’ সংকলনটি চূড়ান্ত করেন। তাঁর বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন।
মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান-গবেষণার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই। পৃথিবীর প্রায় দেড়শ জীবন্ত ভাষায় এই গ্রন্থটি অনূদিত হয়েছে। মুসলিম জাহানের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইসলামী পাঠ্যক্রমে এটি অন্তর্ভুক্ত।
দেশের কামিল পর্যায়ের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট বিভাগে এই গ্রন্থটি পাঠ্যতালিকাভুক্ত। তবে এই গ্রন্থটির বাংলা অনুবাদ হয়েছে বেশ বিলম্বে। এ ধরনের প্রামাণ্য গ্রন্থের অনুবাদ যথাযথ ও সঠিক হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কিছুসংখ্যক যোগ্য অনুবাদক দ্বারা এর বাংলা অনুবাদের কাজ সম্পন্ন করে একটি উচ্চ পর্যায়ের সম্পাদনা পরিষদ কর্তৃক যথারীতি সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে।
১৯৮৯ সালে গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হবার পর পাঠকমহলে বিপুল সাড়া পড়ে যায় এবং অল্পকালের মধ্যেই ফুরিয়ে যায়। দ্বিতীয় মুদ্রণের প্রাক্কালে এ গ্রন্থের অনুবাদ আরো স্বচ্ছ ও মূলানুগ করার জন্য দেশের বিশেষজ্ঞ আলিমগণের সমন্বয়ে গঠিত সম্পাদনা কমিটির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে । ব্যাপক চাহিদার প্রেক্ষিতে আমরা এবার এর পঞ্চম সংস্করণ প্রকাশ করলাম । আশা করি গ্রন্থটি আগের মতো সর্বমহলে সমাদৃত হবে।
মহান আল্লাহ্ আমাদেরকে রাসূলুল্লাহ্ (সা)-এর সুন্নাহ্ অনুসরণ করে চলার তৌফিক দিন। এ. জেড. এম. শামসুল আলম মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রকাশকের কথা!
বুখারী শরীফ হচ্ছে বিশুদ্ধতম হাদীস সংকলন । মহানবী (সা)-এর পবিত্র মুখনিঃসৃত বাণী, তাঁর কর্ম এবং মৌন সমর্থন ও অনুমোদন হচ্ছে হাদীস বা সুন্নাহ্। পবিত্র কুরআনের ব্যাখ্যা এবং শরীয়তের বিভিন্ন হুকুম-আহ্কাম ও দিকনির্দেশনার জন্য সুন্নাহ্ হচ্ছে দ্বিতীয় উৎস। প্রকৃতপক্ষে পবিত্র কুরআন ও হাদীস উভয়ই ওহী দ্বারা প্রাপ্ত। কুরআন হচ্ছে আল্লাহ্র কালাম আর হাদীস হচ্ছে মহানবীর বাণী ও অভিব্যক্তি । মহানবী (সা)-এর আমলে এবং তাঁর তিরোধানের অব্যবহিত পরে মুসলিম দিগ্বিজয়ীগণ ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। এ সময় দুর্গম পথের অমানুষিক কষ্ট স্বীকার করে যে কয়জন অসাধারণ মেধাসম্পন্ন ব্যক্তি হাদীস সংকলন ও সংরক্ষণের জন্য কঠোর সাধনা করেছেন তাঁদের মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইমাম আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল্ – বুখারী। তিনি ‘জামে সহীহ’ নামে প্রায় সাত হাজার হাদীস-সম্বলিত একটি সংকলন প্রস্তুত করেন, যা তাঁর জন্মস্থানের নামে ‘বুখারী শরীফ’ হিসেবে পরিচিতি লাভ করে। পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা হিসেবে ইসলামের প্রায় প্রতিটি দিক নিয়েই বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত এ গ্রন্থটি ইসলামী জ্ঞানের এক প্রামাণ্য ভাণ্ডার।
বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এটি একটি অপরিহার্য পাঠ্যগ্রন্থ। পবিত্র কুরআন ও হাদীসের জ্ঞান অর্জন সকল মুসলমানের জন্যই অপরিহার্য। এ বাস্তবতা থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সিহাহ্ সিত্তাহ্ ও অন্যান্য বিখ্যাত এবং প্রামাণ্য হাদীস সংকলন অনুবাদ ও তা প্রকাশ করে চলেছে। বিজ্ঞ অনুবাদকমণ্ডলী ও যোগ্য সম্পাদনা পরিষদের মাধ্যমে এর কাজ সম্পন্ন হওয়ায় এর অনুবাদ হয়ে উঠেছে বিশুদ্ধ, প্রাঞ্জল ও সহজবোধ্য। ১৯৮৯ সালে বুখারী শরীফের প্রথম খণ্ডের অনুবাদ প্রকাশিত হবার পর থেকেই ছাত্র-শিক্ষক, গবেষক ও সর্বস্তরের সচেতন পাঠকমহল তা বিপুল আগ্রহের সাথে গ্রহণ করে । পরবর্তীতে এর প্রতিটি খণ্ড প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রিয় পাঠকমহলের কাছে সমাদৃত হয়। জনগণের এই বিপুল চাহিদার প্রেক্ষিতে এবার প্রথম খণ্ডের পঞ্চম সংস্করণ প্রকাশ করা হলো।
আমরা এই অনুবাদ কর্মটিকে ভুল-ত্রুটি মুক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরও যদি কারো নজরে ভুল-ত্রুটি ধরা পড়ে তাহলে আমাদেরকে অবহিত করলে আমরা তা পরবর্তী সংস্করণে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেব ইন্শাআল্লাহ্।
আল্লাহ্ তা’আলা আমাদেরকে মহানবী (সা)-এর পবিত্র সুন্নাহ্ জানা ও মানার তাওফিক দিন। আমীন! মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
মাশা আল্লাহ