আবু দাউদ শরীফ বাংলা হাদীস গ্রন্থ ইসলামী জ্ঞান ও আমলকে সঠিকভাবে বুঝতে অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন। সহীহ হাদীসের এই মূল্যবান গ্রন্থে রাসূলুল্লাহ ﷺ‑এর অসংখ্য বাণী ও নির্দেশনা সংরক্ষিত হয়েছে, যা মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক।
যারা নির্ভরযোগ্য উৎস থেকে হাদীস অধ্যয়ন করতে চান, তাদের জন্য আবু দাউদ শরীফের বাংলা সংস্করণ বিশেষভাবে সহায়ক। এখানে একাধিক খণ্ডের PDF ভার্সন সহজে ডাউনলোড করার সুযোগ রয়েছে, যাতে পাঠকরা ঘরে বসেই ইসলামী জ্ঞান অর্জন করতে পারেন।

আবু দাউদ শরীফ : বাংলা অনুবাদ (প্রথম খন্ড)
ফাইল সাইজ: ১৬.৬
আবু দাউদ শরীফ : বাংলা অনুবাদ (দ্বিতীয় খন্ড)
ফাইল সাইজ: ১৪.৭
আবু দাউদ শরীফ : বাংলা অনুবাদ (তৃতীয় খন্ড)
ফাইল সাইজ: ১৪.৫
আবু দাউদ শরীফ : বাংলা অনুবাদ (চতুর্থ খন্ড)
ফাইল সাইজ : ১৬.৩
আবু দাউদ শরীফ : বাংলা অনুবাদ (পঞ্চম খন্ড)
ফাইল সাইজ : ২১.৬
অন্যান্য হাদীসের বই সমূহের লিঙ্ক!
০১. বুখারী শরীফ বাংলা PDF ডাউনলোড – প্রথম থেকে দশম খন্ড
০২. সুনানু নাসাঈ শরীফ বাংলা PDF ডাউনলোড (সকল খন্ড)
০৩. মা’আরিফুল হাদীস বাংলা PDF ডাউনলোড ১-৮ম খন্ড
০৪. আবু দাউদ শরীফ বাংলা PDF ডাউনলোড (সকল খন্ড)
০৫. সহীহ মুসলিম শরীফ বাংলা PDF ডাউনলোড
মহাপরিচালকের কথা!
হাদীস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। কুরআন মজীদের পরই হাদীসের স্থান । হাদীস সংকলনের ইতিহাসে যতগুলো গ্রন্থ সংকলিত হয়েছে তন্মধ্যে সিহাহ্ সিত্তাহ্ভুক্ত হাদীসগ্রন্থগুলোর স্থান শীর্ষে। এগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যের কারণেই এগুলো মুসলিম উম্মাহ্র কাছে স্ব স্ব মর্যাদায় সমাদৃত । সিহাহ্ সিত্তাহ্ভুক্ত হাদীসগ্রন্থের একটি মশহুর সংকলন হচ্ছে ‘সুনানু আবূ দাউদ’। এটির সংকলক ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশআস আস- সিজিস্তানী (র)। তাঁর জন্ম ২০২ হিজরী সনে । তিনি ইন্তিকাল করেন হিজরী ২৭৫ সনে।
সিহাহ্ সিত্তাহ্ হাদীসগ্রন্থসমূহের মধ্যে আবূ দাউদ শরীফের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ গ্রন্থে সংকলিত সমস্ত হাদীসই আকাম সম্পর্কিত এবং ফিকাহ্ শাস্ত্রের রীতি অনুযায়ী সন্নিবেশিত । এ গ্রন্থের প্রতিটি অধ্যায় ফিকা দৃষ্টিতে নির্ধারণ করা হয়েছে। ফলে এ সংকলনটি ফিকাহবিদদের নিকট খুবই সমাদৃত। মতনের (Text) দিক থেকেও এটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে একই অর্থবোধক বিভিন্ন মতনের হাদীসকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যাতে মতনের ভাষা সহজেই পাঠকের নিকট পরিস্ফুট হয়ে ওঠে। এ গ্রন্থে ইমাম আবূ দাউদ (র) তাঁর সংগৃহীত পাঁচ লাখ হাদীস থেকে যাচাই- বাছাই করে মাত্র চার হাজার আটশ হাদীস অন্তর্ভুক্ত করেছেন। কলেবর বৃদ্ধির আশংকায় গ্রন্থটিতে হাদীসের পুনরুল্লেখ হয়েছে খুবই কম ।
তাছাড়া সংকলিত কোন হাদীসে ত্রুটি পরিলক্ষিত হলে তাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন । হাদীস সংকলনের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন । এসব অনন্য বৈশিষ্ট্যের কারণে ইলমে হাদীসের জগতে সুনানু আবূ দাউদের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম।
সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও পাঠকনন্দিত এ হাদীসগ্রন্থটির প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে অনূদিত হয়ে ১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়। বর্তমানে ব্যাপক পাঠকচাহিদার পরিপ্রেক্ষিতে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ্ তা’আলা আমাদের সকল নেক প্রচেষ্টা কবুল করুন। আমীন!
মোঃ ফজলুর রহমান মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রকাশকের কথা!
‘সুনানু আবূ দাউদ’ সিহাহ্ সিত্তাহ্র অন্তর্ভুক্ত একটি সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ। হিজরী তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে এ হাদীসগ্রন্থটি সংকলন করেন ইমাম আবূ দাঊদ সুলায়মান ইবনুল আশ’আস আস-সিজিস্তানী (র) । তিনি হিজরী ২০২ সনে সিজিস্তান নামক স্থানে জন্মগ্রহণ করেন ৷ ইনতিকাল করেন হিজরী ২৭৫ সনের শাওয়াল মাসে। তিনি অল্প বয়সেই হাদীস ও ফিকাহ্ শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন ও তৎকালীন মুসলিম বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করেন। তাঁর শিক্ষকগণের তালিকায় রয়েছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল (র), উসমান ইব্ন আবূ শায়বা (র), কুতাইবা ইব্ন সাঈদ প্রমুখ। তাঁর অন্যতম শিষ্য হচ্ছেন সিহাহ্ সিত্তাহ্ভুক্ত অন্যতম হাদীসগ্রন্থ তিরমিযীর সংকলক ইমাম আবূ ঈসা আত তিরমিযী (র)।
ইমাম আবূ দাউদ (র) প্রায় পাঁচ লক্ষ হাদীস সংগ্রহ করেন। এই পাঁচ লক্ষ হাদীস থেকে বাছাই করে মাত্র ৪৮০০ হাদীস তিনি তাঁর সুনানে অন্তর্ভুক্ত করেন । এ গ্রন্থে কেবল ঐ সকল হাদীস স্থান পেয়েছে যা সহীহ্ বলে সংকলকের বিশ্বাস হয়েছে। তাঁকে হাদীস শরীফের হাফিয ও সুলতানুল মুহাদ্দিস বলা হয়ে থাকে ।
সুনানু আবূ দাঊদ-এর বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম মুসলিম (র) তাঁর সহীহ্ ‘মুসলিম’-এর ভূমিকায় বলেন, আবূ দাউদ হলেন প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন । ইমাম আবূ দাউদ এমন অনেক রাবীর নিকট থেকে হাদীস বর্ণনা করেন যাঁদের উল্লেখ বুখারী ও মুসলিমে নেই । কেননা তাঁর নীতি হলো সেই সকল রাবীকে বিশ্বস্ত বলে গণ্য করা যাঁদের সম্পর্কে অবিশ্বস্ততার কোন যথাযথ প্রমাণ পাওয়া যায় না।
বিশ্বস্ততা ও টীকা-ভাষ্যের কারণে হাদীস বিশারদগণ এ সংকলনটির উচ্ছসিত প্রশংসা করেন । এ প্রসঙ্গে মুহাম্মদ ইবনে মাখলাদ (র) বলেন, “হাদীস বিশারদগণ বিনা দ্বিধায় এই গ্রন্থটি গ্রহণ করেন যেমন তাঁরা কুরআনকে গ্রহণ করেন।” আবূ সাইদ আল-আরাবী (র) বলেন, “যে ব্যক্তি কুরআন ও এই গ্রন্থ ছাড়া আর কিছু জানেন না, তিনিও একজন বড় আলিম বলে গণ্য হতে পারেন।”
পৃথিবীর শতাধিক ভাষায় এ মশহুর হাদীসগ্রন্থটি অনূদিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ গ্রন্থটির প্রথম খণ্ড অনূদিত হয়ে প্রথম ১৯৯০ সালে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রকাশিত হয় । বিপুল পাঠকনন্দিত এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের তাঁর প্রিয় রাসূল (সা)-এর সুন্নাহ অনুসরণ করে চলার তৌফিক দিন। আমীন !
মোহাম্মদ আবদুর রব, পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
আপনি পড়তে পড়তে এমন আরও ইসলামিক বইয়ের নাম!
০১. আদর্শ রমণী | মুসলিম নারীদের জন্য) PDF বই
০২. প্রতিভার গল্প ২ ( মজার গল্পের বই)
০৩. আদর্শ স্বামী স্ত্রী ২ (শিক্ষণীয় গল্পের বই)
০৪. আদর্শ যুবক যুবতি ১ (গল্পের বই)
০৫. ফাতেমার (রাঃ) জীবনী বই ডাউনলোড করুন PDF
ইসলামি জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। Amar Bangla Post এর কথা আপনার বন্ধুদেরকে জানান।