সুনানু নাসাঈ শরীফ বাংলা PDF ডাউনলোড (সকল খন্ড)

সুনানু নাসাঈ শরীফ ইসলামের অন্যতম প্রসিদ্ধ হাদীস গ্রন্থ, যা ইমাম নাসাঈ (রহ.) সংকলন করেছেন। এতে ইবাদত, আখলাক, সামাজিক জীবন ও শরীয়তের নানা বিধান সম্পর্কিত সহীহ হাদীসসমূহ সুনির্দিষ্টভাবে উপস্থাপিত হয়েছে। হাদীসের নির্ভরযোগ্যতা ও শৃঙ্খলিত বিন্যাসের কারণে এটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। সুনানু নাসাঈ শরীফ এই বাংলা হাদীস সংকলনটি ডাউনলোড করুন আমার বাংলা পোস্ট.কম এ। 

সুনানু নাসাঈ শরীফ

সুনানু নাসাঈ শরীফ (১ম থেকে চতুর্থ খন্ড) PDF.

লেখক: ইমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন-নাসাঈ (রঃ)

অনুবাদঃ মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী।

প্রকাশনায়: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সুনানু নাসাঈ শরীফ: প্রথম খন্ড!

অধ্যায়: পবিত্রতা, পানির বর্ণনা, হায়য ও ইস্তিহাযা, গোসল ও তায়াম্মুম, সালাত, সালাতের ওয়াক্তসমূহ, আযান, মসজিদ, কিবলা, ইমামত। 

পৃষ্ঠা: ৩৯৮।

আকার: ১৩.৯ MB

 

সুনানু নাসাঈ শরীফ: দ্বিতীয় খন্ড!

অধ্যায়: সালাত আরম্ভ করা, জুমু’আ, সফরে সালাত সংক্ষিপ্ত, সূর্য ও চন্দ্র গ্রহণ, ইস্তিস্কা, ভয়কালীন সালাত, উভয় ঈদের সালাত, বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত, জানাযা। 

পৃষ্ঠা: ৫৯৮.

আকার: ২১ MB

 

সুনানু নাসাঈ শরীফ: তৃতীয় খন্ড!

অধ্যায়: যাকাত, হজ্জের বিধি-বিধান, জিহাদ, নিকাহ, তালাক, ঘোড়া, ওয়াকফ, ওয়াসিয়াত, বিশেষ দান, হিবা, রুকবা, উমরারূপে দান। 

পৃষ্ঠা: ৫৬৮.

আকার: ৬১.৯ MB

 

সুনানু নাসাঈ শরীফ: চতুর্থ খন্ড!

অধ্যায়: কসম ও মান্নত, বর্গাচাষ, স্ত্রীর সাথে ব্যবহার, হত্যা বৈধ হওয়া, যুদ্ধলব্ধ মাল বন্টন, বায়’আত, আকীকা, ফারা এবং আতীরা, শিকার ও যবেহকৃত জন্তু, কুরবানি, ক্রয়-বিক্রয়, কাসামাহ, চোরের হাত কাটা, ঈমান ও এর বিধানাবলী, সাজসজ্জা, বিচারকের নীতিমালা, আল্লাহর আশ্রয় গ্রহণ করা, পানীয় বিধান। 

পৃষ্ঠা: ৭১২.

আকার:  ৫৪.৮ MB

 

আরও বাংলা হাদীস গ্রন্থের নাম!

০১. বুখারী শরীফ ডাউনলোড ; প্রথম থেকে দশম খন্ড

০২. সহীহ মুসলিম শরীফ – বাংলা অনুবাদ (PDF বই)

০৩. আবু দাউদ শরীফ সকল খন্ড PDF একসাথে (বাংলা হাদিস)

০৪. মা’আরিফুল হাদীস : ১ম থেকে ৮ম খন্ড (PDF)

০৫. আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত) ১-১০ খন্ড

মহাপরিচালকের কথা

সিহাহ্ সিত্তাহ হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম । ইমাম আবূ আবদির রাহমান আহমদ ইব্‌ন শু‘আয়ব আন্-নাসাঈ (র) (৮৩০-৯১৫ খ্রিস্টাব্দ) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন। মহানবী (সা)-এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরব দেশসমূহের বিভিন্ন অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে এই গ্রন্থটি সংকলিত হয়।

আল-কুরআন মানব জাতির হিদায়েত ও পথ-নির্দেশনা, আর হাদীস ও সুন্নাহ্ কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ । এজন্য ইসলামী জীবন-বিধানে কুরআনের পরেই হাদীস ও সুন্নাহ্ স্থান। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উদাত্তকণ্ঠে আহ্বান জানিয়েছেন, “আমি তোমাদের মধ্যে দু’টো জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দু’টো আঁকড়ে থাকবে ততদিন কখনও পথভ্রষ্ট হবে না। এ দু’টো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ্ ।” প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআনের মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয় । কারণ পবিত্র কুরআন হলো সংক্ষিপ্ত, ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী কিতাব। হাদীস হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামী প্রকাশনা কার্যক্রম প্রকল্পের আওতায় ‘সিহাহ্ সিত্তাহ্’ অনুবাদ ও প্রকাশনা কর্মসূচির আওতায় ইতিমধ্যে সিহাহ্ সিত্তাহ্ভুক্ত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, সুনানু নাসাঈ শরীফ এবং সুনানু ইব্‌ন মাজাহ্ শরীফ এবং মুয়াত্তা ইমাম মালিক ও মুয়াত্তা ইমাম মুহাম্মদ ইত্যাদি হাদীস গ্রন্থের অনুবাদ খণ্ডাকারে প্রকাশিত হয়েছে। সুনানু নাসাঈ শরীফের প্রথম খণ্ডটি ২০০০ খৃ. প্রথম প্রকাশিত হয় । কিন্তু সমুদয় কপি নিঃশেষ হওয়ায় এক্ষণে পুনঃসম্পাদনাকৃত দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । এ গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তা’আলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উদ্দেশে দরূদ ও সালাম পেশ করছি।

নাসাঈ শরীফের অনুবাদ, সম্পাদনা এবং তা প্রকাশের ক্ষেত্রে অনুবাদ ও সংকলন বিভাগসহ প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি । আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সকলের শ্রম কবূল করুন।
মোঃ ফজলুর রহমান মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। 

প্রকাশকের কথা!

মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ্ রাব্বুল আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান হিসেবে মনোনীত করেছেন। ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি । কুরআন শরীফ হচ্ছে তাত্ত্বিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ, হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ; আর সুন্নাহ্ হচ্ছে তার বাস্তবায়নের নমুনা । কুরআন শরীফে আল্লাহ্ তা’আলা ঘোষণা দিয়েছেন, “নিশ্চয় রাসূলুল্লাহ্ (সাঃ)-এর মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বা সর্বোত্তম আদর্শ রয়েছে।’ হাদীস শরীফে হযরত আয়েশা (রা) কর্তৃক বর্ণিত হয়েছে : “রাসূলুল্লাহ্ (সাঃ)-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্তব রূপ ৷’

কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য । মহানবী (সা)-এর লক্ষ-লক্ষ হাদীস থেকে যাচাই-বাছাই করে হাদীস গ্রন্থসমূহ সংকলিত হয়েছে। তন্মধ্যে বিশুদ্ধতার মানদণ্ডে ছয়টি হাদীস গ্রন্থকে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে । এগুলোকে সিহাহ্ সিত্তাহ্ বা বিশুদ্ধতম ছয়টি হাদীস গ্রন্থ বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই ছয়টি বিশুদ্ধতম হাদীস গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করে ইতিমধ্যে প্রকাশ করেছে । সুনানু নাসাঈ শরীফও উপরোক্ত মহতী কার্যক্রমের অন্তর্ভুক্ত । সুনানু নাসাঈ শরীফের প্রথম খণ্ডটি ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। সমুদয় কপি নিঃশেষ হওয়ায় এক্ষণে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । এ সংস্করণ প্রকাশের পূর্বে পুনঃসম্পাদনা করানো হয়েছে। সম্পাদনা করেছেন শায়খুল হাদীস মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম এবং প্রুফ সংশোধন করেছেন— জনাব কালাম আযাদ। এই অমূল্য হাদীস গ্রন্থের প্রথম হাদীস-গ্রন্থের খণ্ডটি পুনঃ প্রকাশের শুভ-মুহূর্তে আমরা আল্লাহ্ তা’আলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি।

পরিশেষে গ্রন্থটির অনুবাদক (মরহুম) মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী, সম্পাদক ও এর প্রকাশনার বিভিন্ন পর্যায়ে যাঁরা আন্তরিক শ্রম দিয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই । মহান আল্লাহ্ তাঁদের সবাইকে উত্তম জাযা দান করুন।
মুহাম্মাদ শামসুল হক পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading