আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত) ১-১০ খন্ড

ইসলামের ইতিহাসের বিস্তৃত ভাণ্ডার আল বিদায়া ওয়ান নিহায়া—যা ইমাম ইবন কাসীর (রহ.) রচিত এক অনন্য গ্রন্থ। আদি থেকে অন্ত পর্যন্ত মানবজাতির ইতিহাস, নবী-রাসূলদের জীবনকথা, ইসলামের উত্থান ও বিস্তার—সবকিছুই এতে সুনিপুণভাবে সংকলিত হয়েছে। পাঠকরা এখানে সহজে প্রতিটি খণ্ডের ডাউনলোড লিংক পাবেন, যাতে জ্ঞানার্জনের এই মহামূল্যবান ভাণ্ডার সবার কাছে পৌঁছে যায়।- আমার বাংলা পোস্ট.কম টিম। 

আল বিদায়া ওয়ান নিহায়া

বই: আল বিদায়া ওয়ান নিহায়া

(ইসলামের ইতিহাস : আদি-অন্ত) প্রথম থেকে দশম খন্ড একত্রে। 

মূলঃ আবুল ফিদা হাফিয ইবন কাসীর আদ-দামেশকী (র)

মূল কিতাব পরিমার্জন ও সম্পাদন করেছেন..

  • ড. আহমদ আবূ মুলহিম
  • ড. আলী নজীব আতাবী
  • প্রফেসর ফুয়াদ সাইয়িদ
  • প্রফেসর মাহদী নাসির উদ্দীন
  • প্রফেসর আলী আবদুস সাতির।

সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত।

গ্রন্থস্বত্বঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।

মহাপরিচালকের কথা

আল বিদায়া ওয়ান নিহায়া প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবন কাসীর (র) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমণ্ডল, ভূমন্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর, নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই বৃহৎ গ্রন্থটি মোট ১৪ খন্ডে সমাপ্ত হয়েছে। এই খন্ডে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমন্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বর্তী ঘটনাবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আঃ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সাঃ)-এর জীবন চরিত্র আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সাঃ)– এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, হাশর, নশর, জান্নাত ও জাহান্নামের বিবরণ ইত্যাদি।

লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবন হাজার আসকালীন (রঃ), ইবনুল ইমাদ, আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী (র) এবং ইবন হাজার আসকালীন (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন। বিজ্ঞজনদের মতে, এ গ্রন্থের লেখক ইবন কাসীর (র) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাসঊদী ও ইবন খালদূনের ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন।

বিখ্যাত  এ গ্রন্থটির বাংলা অনুবাদের ১ থেকে ১০ম খন্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করছি। গ্রন্থখানিক অনুবাদক ও সম্পাদকমন্ডলীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রন্থটির প্রকাশনার ক্ষেত্রে অন্য যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সবাইকেও মুবারকবাদ জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তা’আলা আমাদের এ শ্রম কবূল করুন।

আমীন! –সৈয়দ আশরাফ আলী (মহাপরিচালকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

০১. “আল বিদায়া ওয়ান নিহায়া” প্রথম খন্ড.PDF

ফাইল আকার: 24.6 MB

গুগল ড্রাইভ Tera box

০২. “আল বিদায়া ওয়ান নিহায়া” দ্বিতীয় খন্ড.PDF 

ফাইল আকার: 22 MB

গুগল ড্রাইভ Tera box

০৩. “আল বিদায়া ওয়ান নিহায়া” তৃতীয় খন্ড.PDF

ফাইল আকার: 19.8 MB

গুগল ড্রাইভ Tera box

০৪. “আল বিদায়া ওয়ান নিহায়া” চতুর্থ খন্ড.PDF 

ফাইল আকার: 25.7 MB

গুগল ড্রাইভ Tera box

০৫. “আল বিদায়া ওয়ান নিহায়া” পঞ্চম খন্ড.PDF 

ফাইল আকার: 40 MB

গুগল ড্রাইভ Tera box

০৬. “আল বিদায়া ওয়ান নিহায়া” ষষ্ঠ খন্ড.PDF 

ফাইল আকার: 19.5 MB

গুগল ড্রাইভ Tera box

০৭. “আল বিদায়া ওয়ান নিহায়া” সপ্তম খন্ড.PDF

ফাইল আকার: 24.7 MB

গুগল ড্রাইভ Tera box

০৮. “আল বিদায়া ওয়ান নিহায়া” অষ্টম খন্ড.PDF 

ফাইল আকার: 31.5 MB

গুগল ড্রাইভ Tera box

০৯. “আল বিদায়া ওয়ান নিহায়া” নবম খন্ড.PDF 

ফাইল আকার: 23.5 MB

গুগল ড্রাইভ Tera box

১০. “আল বিদায়া ওয়ান নিহায়া” দশম খন্ড.PDF 

ফাইল আকার: 25.9 MB

গুগল ড্রাইভ Tera box

আমরা আশা করি, এই গ্রন্থের প্রতিটি খণ্ড পাঠকের হৃদয়ে আলোক ছড়াবে এবং ইসলামের ইতিহাস সম্পর্কে গভীর উপলব্ধি এনে দেবে। আল্লাহ আমাদেরকে সত্যের পথে পরিচালিত করুন এবং জ্ঞানকে আমল করার তাওফিক দিন। বইগুলো ডাউনলোড করে পড়ুন, শেয়ার করুন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিন—এটাই আমাদের মূল উদ্দেশ্য।- Rubel, Amar Bangla Post

আরও ইসলামিক বই সমূহের লিংক…

আপনি পড়তে পারেন এমন আরও ইসলামিক বইয়ের সংযুক্তিগুলো নিচে উল্লেখ করেছি…

০১. ব্যথিত হৃদয় (ইসলামিক উপন্যাস ১)

০২. ফাতেমার (রাঃ) জীবনী বই ডাউনলোড করুন PDF

০৩. আদর্শ রমণী | মুসলিম নারীদের জন্য) PDF বই

০৪. প্রতিভার গল্প ২ (মজার গল্পের বই)

০৫. আদর্শ স্বামী স্ত্রী ২ (শিক্ষণীয় গল্পের বই)

০৬. উম্মুল মু’মিনীন-নবীজির স্ত্রীদের জীবনী

০৭. আদর্শ স্বামী স্ত্রী ১ : দাম্পত্য জীবনের গল্প

০৮. আদর্শ যুবক যুবতি ১ (গল্পের বই)

০৯. মুসলিম নারীর মর্যাদা ও জীবন বিধান

১০. শিশুদের জন্য ইসলামিক মজার গল্প (শিশুতোষ গল্প)

প্রিয় পাঠিক/পাঠিকা, আশা করি এটি আপনার বন্ধুদের সাথে ভাগ করবেন এবং আমার বাংলা পোস্ট.কমের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবেন। 

Leave a Comment

Discover more from Amar Bangla Post

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading