সহীহ মুসলিম শরীফ বাংলা অনুবাদ এর সকল খন্ড PDF ভার্সন ডাউনলোড করুন আমার বাংলা পোস্ট এ। আমরা সহীহ মুসলিম হাদিস বইটি সরাসরি ডাউনলোড করার জন্য একাধিক উৎস সংযুক্ত করেছি। যাতে সহজেই ডাউনলোড সহ আপনার ক্লাউড একাউন্টগুলোতে সংগ্রহ করতে পারেন।
এখানে সহীহ মুসলিম শরীফ বাংলা হাদিস অনুবাদ গ্রন্থটি দুইটি সংস্থার যুক্ত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ১ম খন্ড থেকে ৬ম খন্ড পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা থেকে ১ম খন্ড থেকে ৮ম খন্ড পর্যন্ত প্রকাশিত হয়েছে। আমরা সবগুলো PDF ফাইল ডাউনলোড বাটন এই পেইজে যুক্ত করেছি, আপনি আপনার পছন্দের উৎস থেকে ডাউনলোড করুন।
সহীহ মুসলিম শরীফ – ১ম থেকে ৬ম খন্ড (ইসলামিক ফাউন্ডেশন)

সহীহ মুসলিম শরীফ (১ম খন্ড) অধ্যায়: কিতাবুল ঈমান, তাহারাত, হায়েয, সালাত।
ফাইল সাইজ: ৩৭.৮ MB
সহীহ মুসলিম শরীফ (২য় খন্ড) অধ্যায়: মসজিদ, ফাযাইলুল কুরআন, সালায়, যাকাত।
ফাইল সাইজ: ৪০.৯ MB
সহীহ মুসলিম শরীফ (৩য় খন্ড) অধ্যায়: সিয়াম, ইতি’কাফ, হজ্জ, বিবাহ, তালাক, লি’আন, দাসমুক্তি।
ফাইল সাইজ: ২৬.৪ MB
সহীহ মুসলিম শরীফ (৪র্থ খন্ড)
অধ্যায়: ক্রয়-বিক্রয়, মুসাকাত ও মুযারা’আত, ফারাইয, হিবা, ওসিয়ত, মানত, কসম, অপরাধ, হুদূদ, বিচার-বিধান, হারানো বস্তু প্রাপ্তি, জিহাদ, রাষ্ট্র, শিকার ও জবেহ, কুরবানী।
ফাইল সাইজ: ২৬.৬ MB
সহীহ মুসলিম শরীফ (৫ম খন্ড)
অধ্যায়: পানীয় দ্রব্য, পোশাক ও সাজসজ্জা, আদব-কায়দা ও শিষ্ঠাচার, সালাম, সাপ ইত্যাদি নিধন, শব্দ চয়ন, কবিতা, স্বপ্ন, ফযীলত, সাহাবী (রা)-গণের ফযীলত।
ফাইল সাইজ: ২১.৩ MB
সহীহ মুসলিম শরীফ (৬ম খন্ড)
অধ্যায়: সাহাবী (অবশিষ্টাংশ), সদ্ব্যবহার ও শিষ্ঠাচার, তাকদীর, ইলম, যিকির, দু’আ, তাওবা ও ইসতিগফার, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ, ফিতনা, যুহদ ও দুনিয়ার প্রতি অনীহা, তাফসীর।
ফাইল সাইজ: ৩৪.৯ MB
সহীহ মুসলিম : ১-৮ খন্ড (বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা)
সহীহ মুসলিম (১ম খন্ড) অধ্যায়: কিতাবুল ঈমান।
ফাইল সাইজ: ১০ MB
সহীহ মুসলিম (২য় খন্ড) অধ্যায়: পবিত্রা।
ফাইল সাইজ: ১৩ MB
সহীহ মুসলিম (৩য় খন্ড) অধ্যায়: সালাত, কুরআন।
ফাইল সাইজ: ১১.৩ MB
সহীহ মুসলিম (৪র্থ খন্ড) অধ্যায়: সিয়াম, ইতি’কাফ, হজ্জ।
ফাইল সাইজ: ১১.১ MB
সহীহ মুসলিম (৫ম খন্ড) অধ্যায়: বিবাহ, লি’আন, দাসমুক্তি, ব্যবসাহ, ভাগচাষ, ফারায়েয, দান।
ফাইল সাইজ: ১০.৮ MB
সহীহ মুসলিম (৬ম খন্ড)
অধ্যায়: অসিয়ত, মানত, কসম, যুদ্ধ, দণ্ডবিধি, বিচার ও সাক্ষ্যদান, কিতাবুল লুকতাহ, জিহাদ, কিতাবুল ইমারাহ, শিকার ও জবেহ।
ফাইল সাইজ: ১৪ MB
সহীহ মুসলিম (৭ম খন্ড)
অধ্যায়: কুরবানী, কিতাবুল আদাব, কিতাবুল আশরিবাহ, কিতাবুল লিবাস, আদাব, সালাম, হত্যা, শব্দ ব্যবহার, কবিতা, স্বপ্ন, ফাযায়েল, সাহাবীদের মর্যাদা।
ফাইল সাইজ: ১৫.৪ MB
সহীহ মুসলিম (৮ম খন্ড)
অধ্যায়: সাহাবীদের মর্যাদা, সদ্ব্যবহার, সম্পর্ক ও শিষ্টাচার, কিতাবুল কদর বা তাকদীর, কিতাবুল ইলম, যিকির, দু’আ, তাওবা ও ইস্তেগফার, তওবা, মুনাফিক, জান্নাত ও জাহান্নাম, ফিতনা ও কিয়ামত, দুনিয়া আসক্তি, তাফসীর।
ফাইল সাইজ: ১৮.২ MB
মহাপরিচালকের কথা
সিহাহ্ সিত্তাহ্ তথা ছয়টি বিশুদ্ধ হাদীস সংকলনের মধ্যে বুখারী শরীফের পরেই মুসলিম শরীফের স্থান। মধ্য এশিয়ার খোরাসানের বিশ্ববিখ্যাত হাফেযুল হাদীস হযরত আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ নিশাপুরী (র) এই সংকলনটি প্রণয়ন করেন। তিনি মক্কা-মদীনা, সিরিয়া, ইরাক, মিসর প্রভৃতি দেশে ব্যাপক সফর করে সীমাহীন ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে পবিত্র হাদীস সংগ্রহ করেন । ইমাম আহমদ ইবন হাম্বল (র) তাঁর অন্যতম উস্তাদ ছিলেন এবং ইমাম তিরমিযী (র) তাঁর অন্যতম ছাত্র ছিলেন। তিনি তাঁর সংগৃহীত ৩ লক্ষ হাদীসের মধ্য থেকে নিবিড়ভাবে যাচাই-বাছাই করে প্রায় চার হাজার হাদীস (পুনরাবৃত্তি বাদে) তাঁর ‘সহীহ্’ সংকলনে লিপিবদ্ধ করেন ।
হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে শরীআতের প্রামাণ্য উৎস এ সকল হাদীস সংগ্রহ এবং পরিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর এগুলো বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে বিষয়ানুক্রমিকভাবে বিন্যাস করা ছিল এক কঠিন শ্রম ও মেধাসাধ্য কাজ। কিন্তু মহান আল্লাহ্ বিশেষ অনুগ্রহে সুদীর্ঘ অধ্যবসায় ও অসাধারণ প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি যে সংকলনটি উপহার দেন, ইসলামী শরীআতের প্রয়োজনীয় প্রায় প্রতিটি বিষয়ের উল্লেখযোগ্য হাদীসগুলো এখানে স্থান পেয়েছে।
বিষয়ের প্রাসঙ্গিকতা ও হাদীসের তত্ত্বগত দিক বিবেচনা করে তিনি একটি বিশেষ ধারায় তা বিন্যাস করেন, যা হাদীসবেত্তাদের বিচক্ষণ পর্যালোচনায় উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে । এ মূল্যবান গ্রন্থটি প্রতিটি যুগেই ইসলামী জ্ঞান-বিজ্ঞানের এক অবিস্মরণীয় উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। অনাগত দিনেও এর প্রয়োজন ফুরাবে না।
বস্তুত ইসলামী শরীআতের মৌলিক দুটি উৎস——পবিত্র কুরআন ও হাদীসের মধ্যে এই সংকলনটি এক অনিবার্য অনুষঙ্গ। মুসলিম বিশ্বে ব্যাপকভাবে পঠিত এই গ্রন্থটি বাংলাদেশেও মাদ্রাসার উচ্চ শ্রেণীগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহে পাঠ্য তালিকাভুক্ত হওয়ায় কেবল বিশেষ শিক্ষিত শ্রেণীর মধ্যেই এর অধ্যয়ন সীমাবদ্ধ ছিল । সাধারণ শিক্ষিত সর্বস্তরের পাঠকদের জন্য বোধগম্য করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রথিতযশা আলিমদেরকে দিয়ে এর বাংলা অনুবাদ করিয়ে ১৯৮৯ সালে প্রথম খণ্ড প্রকাশ করে। অল্পকালের মধ্যেই এর চারটি সংস্করণের মুদ্রিত কপিগুলো ফুরিয়ে যায়। পাঠক মহলের ব্যাপক চাহিদা লক্ষ্য করে আমরা এবার এর পুনঃ সম্পাদনাকৃত পঞ্চম সংস্করণ প্রকাশ করলাম।
আল্লাহ তা’আলা আমাদেরকে পবিত্র হাদীস অধ্যয়ন করে মহানবী রান্নার হি -এর নীতি ও আদর্শ অনুসারে জীবন গড়ার তৌফিক দিন । আমীন! সামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন।
প্রকাশকের কথা!
ইসলামী শরীআতের মূল উৎস হিসেবে মহান আল্লাহর বাণী—পবিত্র কুরআনের পর মহানবী বাণী— পবিত্র হাদীসের স্থান। মহানবী (সাঃ)-এর কথা, কাজ ও সম্মতিকে হাদীস বলা হয় । তাঁর এইসব হাদীস বা সুন্নাহকে সংগ্রহ করে যাঁরা লিপিবদ্ধকারে সংকলন করেছেন তাঁদের মধ্যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন ইমাম মুসলিম (র)!
তিনি তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ স্থানে ব্যাপক সফর করে মূল্যবান হাদীস সংগ্রহ করেন। হাফেয আবূ বকর আল-খতীব বাগদাদী বর্ণনা করেন যে, ইমাম মুসলিম (র) তাঁর সংগৃহীত প্রায় ৩ লক্ষ হাদীস থেকে চয়ন করে প্রায় চার হাজার হাদীস (পুনরাবৃত্তি বাদে) নিয়ে এই ‘সহীহ’ সংকলনটি প্রণয়ন করেন ।
সহীহ মুসলিমের পর আজ অবধি এর চেয়ে উত্তম কোন হাদীস সংকলন কেউ প্রণয়ন করতে সক্ষম হয়নি। তাই যুগে যুগে তা গবেষক ও পাঠকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে। এই সংকলনে তিনি বুখারী শরীফের মত ঈমান, ইজ্ম, তাহারাত, পঞ্চ রুকন, তাফসীর, আদব, ব্যবসা ইত্যাদি প্রায় প্রতিটি প্রয়োজনীয় বিষয় ধারাবাহিকভাবে বিন্যাস করেন এ কারণে অনুসন্ধিৎসু পাঠক মুসলিম শরীফের হাদীস এবং সূত্র ও ভাষ্য অধ্যয়নে অধিক আগ্রহী হন।
এই সংকলনটি ইসলামী উলূম ও ফুনূন তথা জ্ঞান-বিজ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। এটি বাংলা ভাষায় অনূদিত হওয়ার পর মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গবেষক ও আগ্রহী পাঠক সাধারণের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। বিশেষ করে এর ভূমিকা পর্বটি হাদীসের পরিচয় সম্পর্কে সারগর্ভ আলোচনার জন্য পাঠকদের বিশেষভাবে আকর্ষণ করে ।
আমাদের সম্মানিত পাঠক মহলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আমরা এবার প্রথম খণ্ডের পুনঃ সম্পাদনাকৃত পঞ্চম সংস্করণ প্রকাশ করলাম। ইতোমধ্যে এর সব কয়টি খণ্ড প্রকাশিত হয়েছে এবং যথাসময়ে এগুলো পুনর্মুদ্রণের মাধ্যমে পুরো সেট সরবরাহে আমরা সচেষ্ট রয়েছি ।
আল্লাহ তা’আলা আমাদেরকে মহানবী (সাঃ) এর আদর্শকে সঠিকভাবে জেনে নিজেদের জীবন গড়ার তৌফিক দিন। আমীন!
নুরুল ইসলাম মানিক পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন।
আরও হাদীসের বই সমূহ!
০১. বুখারী শরীফ ডাউনলোড – প্রথম থেকে দশম খন্ড
০২. আবু দাউদ শরীফ সকল খন্ড PDF একসাথে (বাংলা হাদিস)
০৩. মা’আরিফুল হাদীস : ১ম থেকে ৮ম খন্ড (PDF)
আরও ইসলামিক বই সমূহ!
০১. ব্যথিত হৃদয় (ইসলামিক উপন্যাস ১)
০২. আদর্শ স্বামী স্ত্রী ১ : দাম্পত্য জীবনের গল্প
০৩. আদর্শ স্বামী স্ত্রী ২ (শিক্ষণীয় গল্পের বই)