আমাদের দৈনন্দিন জীবনে শব্দ দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে গাড়ির শব্দ, শিল্প কারখানার যান্ত্রিক শব্দ, বিনোদন কেন্দ্রের সাউন্ড বক্সের অতিরিক্ত শব্দ সবমিলিয়ে আমাদের চারপাশে দিনকে দিন শব্দ দূষণ বেড়েই চলছে। অনেকেই ভাবেন শব্দ দূষণ শুধু অস্থায়ী কানে শুনার সমস্যা করে, কিন্তু না শব্দ দূষণ আমাদের মানসিক, শারীরিক স্বাস্থ্যের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে।
গবেষণায় দেখা গেছে অতিমাত্রার শব্দ দূষণ জায়গায় থাকা মানুষের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, এমনকি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এছাড়া শব্দ দূষণ শিশুদের শেখার ক্ষমতা ও মনোযোগে প্রভাব ফেলে। এই ব্লগে আমরা বিশ্লেষণ করবো কিভাবে শব্দ দূষণ আমাদের জীবনে শারীরিক ও মানসিক প্রভাব ফেলে এবং কিভাবে আমরা শব্দ দূষণ কমাতে পারি তা সম্পর্কে জানবো।
শব্দ দূষণ কি?
শব্দ দূষণ হলো অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকারক শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক ক্ষতি করে। শব্দ দূষণ প্রাকৃতিক নয় বরং মানুষের ক্রিয়াকলাপ থেকে উৎপন্ন হয়।
যে কারণে শব্দ দূষণ হতে পারে:
- যানবাহন থেকে নির্গত শব্দ
- শিল্প কারখানার শব্দ
- বিনোদনমূলক শব্দ
- যান্ত্রিক শব্দ
শব্দ দূষণ শুধু কানে অস্বস্তি তৈরি করে তা নয়, এটি আমাদের জীবনে মানসিক ও শারীরিক প্রভাব ফেলে। তাই আমাদের প্রয়োজন শব্দ দূষণে সচেতন হওয়া, শব্দ দূষণ কমানো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা।

মানসিক স্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব।
আমরা মনে করি শব্দ দূষণ শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, কিন্তু না শব্দ দূষণ বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্যের ওপরে ও প্রভাব ফেলে।
১. মানসিক চাপ বৃদ্ধি:
দীর্ঘদিন উচ্চ শব্দে থাকা মানুষের মানসিক চাপ দিনকে দিন বাড়তে থাকে যার ফলে সে খুব সহজে রেগে যায়, মনোযোগ কমে যায়, সাধারণ কাজ কর্মে অস্থিরতা চলে আসে।
২.ঘুমের সমস্যা:
শব্দ দূষণ ঘুম নষ্ট করে দেয়, রাতের বেলায় হটাৎ রাস্তায় গাড়ি, ট্রেন, বিমান এর শব্দে ঘুম ভেঙে যায়, যার ফলে মন খারাপ, হতাশা এবং দিনের বেলায় কর্মদক্ষতা কমে যায়।
৩. স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া:
অনেক সময় ধরে শব্দ দূষণের মধ্যে থাকা মানুষের কগনিটিভ ফাংশন ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে শিশুদের ও শিক্ষার্থীদের যার ফলে পড়াশোনায় মনোযোগ কমে যায়,স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, জটিল কাজ সম্পন্ন করতে বেশি সময় লাগে।
৪. মানসিক স্বাস্থ্য ঝুঁকি:
বেশি দিন ধরে উচ্চ শব্দে থাকা ব্যক্তিরা ডিপ্রেশন এবং উদ্বেগজনিত সমস্যায় বেশি ভুগে যার ফলে তাদের মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, আচারণের পরিবর্তন দেখা যায়।
৫. সামাজিক ও আচরণগত প্রভাব:
শব্দ দূষণ মানুষকে সামাজিকভাবে প্রভাবিত করতে পারে যার ফলে কথোপকথনে মনোযোগ কমে যাওয়া, পরিবার বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক খারাপ এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা বাড়ে।
শারীরিক স্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব।
শব্দ দূষণ শুধু মানসিক নয় বরং শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। দীর্ঘদিন উচ্চ শব্দের সংস্পর্শে থাকা ব্যক্তিরা বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।
- শ্রবণ সমস্যা: উচ্চ শব্দ কানে ধ্বনি ও শুনতে সমস্যা তৈরি করতে পারে।
- হৃদরোগের ঝুঁকি: উচ্চ শব্দ রক্তচাপ বাড়ায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি পাই।
- হজম ও শ্বাসকষ্ট: উদ্বেগ এবং স্ট্রেসের কারণে হজম এবং শ্বাসপ্রক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে।
নিরাপদ শব্দের মাত্রা বজায় রাখার জন্য Sound Level Meter বাজারে পাওয়া যায়, যা ব্যবহার করে সঠিক শব্দের মাত্রা পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব।
শিশু এবং বয়স্কদের উপর শব্দ দূষণের প্রভাব।
শব্দ দূষণ এখন শহর কিংবা গ্রাম সব জায়গাতেই গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গাড়ির হর্ন, কারখানার যন্ত্রপাতি, নির্মাণ কাজ, লাউডস্পিকার, এমনকি বাড়ির আশেপাশের অতিরিক্ত শব্দ আমাদের জীবনে খুব খারাপ প্রভাব ফেলে। তবে শিশু ও বয়স্কদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি কারণ তাদের শারীরিক ও মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
শিশুদের উপর শব্দ দূষণের প্রভাব।
- শ্রবণশক্তির ক্ষতি: শিশুরা নিয়মিত উচ্চ শব্দে থাকার কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কান-এর সংবেদনশীল কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ৮৫ ডেসিবেলের (dB) উপরে শব্দ দীর্ঘসময় শোনলে।
- মানসিক বিকাশে বাধা: শিশুদের মনোযোগ নষ্ট করে শব্দ দূষণ এবং পড়াশোনায় সমস্যা তৈরি করে। উচ্চ শব্দের কারণে শিশুরা মনোযোগ ধরে রাখতে পারে না, ফলে শেখার ক্ষমতা কমে যায়।
- হৃদরোগ ও রক্তচাপ সমস্যা: শব্দ দূষণ শিশুদের শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় যার ফলে হৃদযন্ত্রে চাপ পড়ে, রক্তচাপ বেড়ে যায়, এমনকি ভবিষ্যতে কার্ডিওভাসকুলার সমস্যার তৈরি হতে পারে।
- আচরণগত পরিবর্তন: নিয়মিত উচ্চ শব্দ দূষণের কারণে অনেক শিশুর মধ্যে(hyperactivity), রাগ, ভয়, ও মানসিক সমস্যা দেখা দেয়।
বয়স্কদের উপর শব্দ দূষণের প্রভাব।
- শ্রবণশক্তি হ্রাস: বয়স বাড়ার সাথে সাথে অনেকের শ্রবণশক্তির এমনি কমে যায়, এর ওপর শব্দ দূষণ যোগ হলে কান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হতে পারে।
- হৃদরোগ ও রক্তচাপ বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। শব্দের কারণে শরীরে স্ট্রেস হরমোন (adrenaline, cortisol) বেড়ে যায়।
- মানসিক অস্থিরতা: সবসময় শব্দে থাকা মানে মস্তিষ্কের বিশ্রাম নেই। ফলে বয়স্করা সহজেই বিরক্ত, রাগী ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন।
- স্মৃতিশক্তি ক্ষতি: দীর্ঘদিন বয়স্ক ব্যক্তি শব্দ দূষণের মধ্যে বসবাস করলে স্মৃতিশক্তি ও মনোযোগ ক্ষমতা কমে যায়, এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও বাড়ে।
শব্দ দূষণ কমানোর উপায়।
বাংলাদেশে দ্রুত নগরায়ন, অতিরিক্ত যানবাহন বৃদ্ধি ও শিল্প কলকারখানার বৃদ্ধির কারণে প্রতি নিয়ত শব্দ দূষণ বাড়ছে, এই সমস্যা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে যানবাহনে সাইলেন্সার ব্যবহার নিশ্চিত করণ, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় হর্ণ বাজানো বন্ধ করা, শিল্প এলাকায় সাউন্ডপ্রুফ যন্ত্রপাতি ব্যবহার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারী নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত ভাবে সচেতন হতে হবে।
আইন ও বিধি কার্যকরভাবে বাস্তবায়ন:
বাংলাদেশে “Noise Pollution (Control) Rules, 2006” নামে আইন আছে, যেখানে উল্লেখ করা আছে কোন এলাকায় কত মাত্রায় শব্দ করা যাবে। প্রশাসনের উচিত এই আইন কঠোরভাবে বাস্তবায়ন করা। অযথা মাইক, হর্ণ, লাউডস্পিকার ব্যবহারে জরিমানা নিশ্চিত কর।
যানবাহনের শব্দ নিয়ন্ত্রণ:
বাংলাদেশে শব্দ দূষণের প্রধান কারণ এর মধ্যে একটি যানবাহনের হর্ণ ও ইঞ্জিন। অপ্রয়োজনীয় হর্ণ বাজানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, গাড়ির ফিটনেস রাখা বাধ্যতামূলক করতে হবে, যানবাহনের সাইলেন্সার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।
শিল্প ও নির্মাণ এলাকায় শব্দ নিয়ন্ত্রণ:
কারখানা, ওয়ার্কশপ, এবং নির্মাণস্থলে সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে শব্দ নিয়ন্ত্রণ করে রাখতে হবে। প্রয়োজনে Sound Level Meter দিয়ে নিয়মিত শব্দের মাত্রা মাপতে হবে যেন ৭৫ ডেসিবেল অতিক্রম না করা। নির্মাণ কাজে রাতের বেলায় উচ্চ শব্দের কাজ বন্ধ করে রাখতে হবে।
সামাজিক ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি:
আমাদের আসে পাশে সাধারণ মানুষকে শব্দ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের শব্দ দূষণ বিষয়ে জ্ঞান দিতে হবে। সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, সভা, মিছিল ইত্যাদি) লাউডস্পিকারে যেন অতিরিক্ত শব্দ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
প্রযুক্তিগত সমাধান:
Sound Level Meter বা Noise Monitoring Device ব্যবহার করে শহরের ব্যস্ত এলাকায় শব্দমাত্রা পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণে আনতে হবে। Smart Sound Monitoring System” স্থাপন করলে রিয়েল-টাইম ডেটা পাওয়া সম্ভব, যা আইন প্রয়োগে সহায়তা করবে। বাংলাদেশে বিভিন্ন দামের সাউন্ড লেভেল মিটার দেখতে গুগল এ সার্চ করুন Sound Level Meter Price in Bangladesh.
বাংলাদেশে দ্রুত নগরায়ণ গড়ে উঠা থেকে শুরু করে, যানবাহন বৃদ্ধি ও তারাতারি জনসংখ্যা বৃদ্ধির কারণে শব্দ দূষণ ভয়াবহ আকার নিচ্ছে। তবে সরকারি উদ্যোগ, প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা—এই তিনটি একসাথে কাজ করলে শব্দ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আপনি কি ভ্লগিং করতে পছন্দ করেন? তাহলে পড়ে নিন কোন ক্যামেরাটি ব্লগিং এবং ভিডিওগ্রাফির জন্য সেরা? আর্টিকেলটি।